কে জানে ক ঘন্টা
বিবিধ প্রকরণ সকাল থেকে মাথায় ঘুরছে তন্নিষ্ঠ শব্দটা বলা নেই কওয়া নেই কোথা থেকে এলো যাবেই বা কোথায় এই সব ভাবতেই তন্নিষ্ঠ আউট বিবিধ প্রকরণ ইন কি মনে হয় বলুনতো? জানেন আপনি শব্দগুলো আদৌ সমান্তরাল নয় ৩০ ডিগ্রি অ্যাঙ্গেলে পরস্পর ছুঁয়েছে। এখনও বুঝলেন না কি বলতে চাই? ট্র্যান্স্লেশনের খাতা নয়। জ্যামিতির বই ও নয়। এ যদি আমার প্রেমপত্র হয়, তাড়িয়ে দেবেন? হ্যানসেল তোর কাছে এসেছি আগুন জ্বালাবো বলে। চকমকি পাথরগুলি দুই পকেট ভরে নিয়ে বদলে রাস্তায় ছড়িয়ে দিয়েছি ছেঁড়া রুটি গুঁড়ো গুঁড়ো পাখিরা উড়ে এসে খেয়ে যাক কোনো চিহ্ন যেন না থাকে আগুন নিভে গেলে ছাইগাদায় কুকুরকুন্ডলী রোঁয়াওঠা ধুলোবালি ছেঁড়া কম্বল ভঙ্গুর মাটির ভাঁড়ে পিপাসার জল- ফিরে যাব বলে তো আসি নি এখানে। আল্ট্রা ভায়োলেট সূর্যের হাত খুব লম্বা আকাশ থেকে ছুঁয়ে দিচ্ছে তোমার বারান্দা, ক্যাকটাস, বসবার মোড়া, এলো চুল- তোমার বুকের ওপর শুধু ছায়াটুকু- তুমি রেলিংএ হাত রেখে - ঘাড় ঝুঁকিয়ে ডাকলে-জিমি জনি গ্লসি ফ্লসিইইই- তোমার প্রশ্রয়টুকু বুঝে নিয়ে সরলরেখায় রোদ নামল তোমার গলায়, চিবুকে- তারপর ঠোঁট ...