অমল গুপ্তর গুপ্তজীবন
অমল গুপ্তর গুপ্তজীবন অরিন্দম বসু গাঙচিল মূল্য ঃ একশো পঁচাত্তর টাকা বইটি নতুন নয় - প্রকাশকাল ২০১১ ; লেখা হয়েছিল তারও এক যুগ আগে - ছাপা হয় নি। বস্তুত কোন বইটি নিয়ে আলোচনা করব ভাবতে গিয়ে প্লেটোর অ্যালিগরি অফ কেভের কথা মনে হল - গুহায় বন্দীরা শিকলে বাঁধা , মাথা ঘুরিয়ে পর্যবেক্ষণ সম্ভব নয় ; বন্দীদের পিছন দিকে অগ্নিকুন্ড - তারই সামনে দিয়ে কিছু মানুষ নানা আকার আয়তনের বিবিধ সামগ্রী নিয়ে চলাফেরা করছে - বন্দীদের সামনের দেওয়ালে সেই বস্তুগুলিরই ছায়া ; বন্দীরা সেই সব ছায়াদের নাম দিচ্ছে নিজের মতো করে ; সামগ্রীবাহক মানুষেরা পরস্পরের সঙ্গে যে কথা বলছে তা গুহার দেওয়ালে প্রতিধ্বনিত - বন্দীরা ভাবছে ছায়ারাই কথা বলছে বুঝি। বন্দীদশা থেকে একজন মুক্তি পেল - আচম্বিতেই ; গুহার বাইরে এলো সে। হয়তো মধ্যদিন। প্রখর দিবালোকে তার চোখ ধাঁধিয়ে গেল , চোখ খুলতেই পারল না প্রথমে , তারপর অভ্যস্ত হয়ে গেল - বহির্বিশ্বের সৌন্দর্য দেখল নয়ন ভ...