Posts

Showing posts from October, 2026

ডুবোজাহাজ

  ভোরবেলার এই সময়ে নিজেকে অ্যাকোরিয়ামের মাছের মতো লাগে - যেন এক পাত্র পরিচ্ছন্ন জল , আলো জ্বলছে , চাহিদামাফিক ঊষ্ণতা , তলায় নীল বেগুনি নুড়ি , বুড়বুড় করে হাওয়া মিশছে জলে ,   হাঁ করা মুখের খুব কাছে খাবারের দানা , অথচ বাসস্থানের দেওয়াল কাচের অর্থাৎ চূড়ান্ত ভঙ্গুর এবং স্বচ্ছ - বাসিন্দার ওপর নিরন্তর নজরদারি আর আশ্রয়্চ্যুতির সম্ভাবনা এতই প্রবল যে বাঁচার প্রতি মুহূর্তে আশ্রয় এবং জীবন হারানোর ভয়-   যা ভুলে থাকতে পারলেই নিশ্চিন্তে সাঁতার কাটা সম্ভব। এই যে ভোরের সময়টা , যখন বাইরে আলো ফুটছে সবে , বাথরুমে যেতে হবে , মশারির মধ্যে নিজেকে অ্যাকোরিয়ামের মাছ মনে হয় - অথচ নিজের ঘর , নিজের   বিছানা বালিশ , দিব্যি হাওয়া বাতাস খেলছে - মেঝেয় পা রাখতে গিয়ে ভাবি ,   আজই হয়তো সব ভেঙে পড়বে - হয়তো সেরিব্রাল স্ট্রোক , ম্যাসিভ অ্যাটাক কিম্বা   ভোরের দিকে   মানুষকে আশ্রয়হীন করার যে যে চক্রান্ত ঘটে থাকে ; মাথা পা টলমল করে ওঠে ,   হৃদপিণ্ড যেন চলকে গলায় আসে , টক জলে ...