Posts

Showing posts from February, 2026

জোহাৎসু

    একজন মৃত মানুষের জন্মদিনে , তারই মাকে ফোন করে নিজের বেঁচে থাকার খুঁটিনাটি বলা মারাত্মক গ্লানির - কথা বলার সময়টুকু বছরভর গায়ে লেগে থাকে ময়লার সরের মতো। আজ মুক্তাদির জন্মদিন , ফলে সকাল থেকেই আমি সঙ্কটাপন্ন ,  বড়মাসিকে ফোন করে কী বলব ভেবে আকুল হচ্ছিলাম ;  দিনটা এলে কাঁটা হয়ে থাকি। আমার ফোনের অপেক্ষায় থাকে বড়মাসি , আবার মুক্তাদির কথা তুললেই ফোন রেখে দেয় ; বরং আমি কেমন আছি , আজ কী কী করলাম , কাল কী করব , কী খেয়েছি - এই সব জানতে চায় খুঁটিয়ে খুঁটিয়ে ; আর বলে , " নতুন কী করলি , বল।“   এদিকে গতানুগতিকতার বাইরে আমার বলার কিছুই থাকে না - সেই এক বাস ধরে রোজ কলেজে যাচ্ছি , পড়াচ্ছি , পেপার লিখছি , আর বাড়ি , রান্না , বাগান , বাচ্চু। বড়মাসিও তা জানে। আমার উত্তরের অপেক্ষা না করে নিজেই বলে , " নতুন নতুন শব্দ শিখছি জানিস ? এত বয়স হয়ে গেল , অথচ জানতামই না , শুনিই নি কোনোদিন - - যেমন ? - ধর সাওডাডা। জানিস ? আমি চুপ করে থাকি। বড়মাসি শব্দ বদলায় - " প্লুভিওফাইল । " ...